Logo
শিরোনাম

তামিমের সঙ্গে আমার মতের মিলের চেয়ে অমিলই বেশি

প্রকাশিত:শনিবার ৩০ অক্টোবর ২০২১ | হালনাগাদ:মঙ্গলবার ২২ আগস্ট ২০২৩ | ১২০৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image
আমার মনে হয়, আমাদের (তামিম-মাশরাফি) মধ্যে মতের মিলের চেয়ে অমিলই বেশি হয়েছে

একটি বেসরকারি টিভি চ্যানেলে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বিশ্লেষণধর্মী অনুষ্ঠানে অংশ নিচ্ছেন জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল।

শুক্রবার ইউটিউব লাইভে ওই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও। সেখানে দল নির্বাচন, কোচদের সামর্থ্য, ক্রিকেট বোর্ড ও নির্বাচকদের কথা নিয়ে অনেক আলোচনা হয় তাদের।

অনুষ্ঠানে যোগ দিলেও তামিমের জন্য এমন অনুষ্ঠান না করাই শ্রেয় বলে মনে করেন মাশরাফি

মাশরাফির মতে, তামিমের জন্য এমন অনুষ্ঠান করা বেশ ঝুঁকিপূর্ণ। কারণ তামিম এখনো জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করছেন। তিনি এখনো ওয়ানডে অধিনায়ক। তাই তামিমের জন্য অনুষ্ঠানটি করা বেশি চ্যালেঞ্জিং।

মাশরাফি বলেন, আমার মনে হয়, আমাদের (তামিম-মাশরাফি) মধ্যে মতের মিলের চেয়ে অমিলই বেশি হয়েছে। দেখা যেত তামিমের সঙ্গে ক্রিকেট নিয়ে ১০টা আলোচনা করা হলে ৮টাতেই ওর সঙ্গে আমার মতবিরোধ হতো। তামিম ওখানে দাঁড়িয়ে আছে, আমি ওর সামনেই বলছি। কারণ পেছনে কথা বলে লাভ কী? আমার কাছে মনে হয় তামিমের কাছে এই অনুষ্ঠানটা করা আরও বেশি চ্যালেঞ্জিং। কারণ তামিম এখনো ওয়ানডে দলের অধিনায়ক।

বিষয়টির আরো খোলাশা করেন মাশরাফি, এই বিশ্বকাপের পরের ম্যাচেই তামিম অধিনায়ক হিসেবে নামবে। আমরা দলের বাইরের মানুষ কিন্তু যা ভালো মনে করি বলতে পারি। কিন্তু আমি তামিমকে দেখেছি, ও সতীর্থদের (বিশ্লেষক হিসেবে) আগলে রাখছে। এটা ওকে করতেই হবে। আমিও কিন্তু এটাই করেছি, সতীর্থদের সমর্থন দিয়েছি। ইতিবাচক কথা বলেছি। কারণ দিনশেষে আমি খেলোয়াড়দের সমর্থন দেবই।

তামিমের এখন বিশ্লেষক না হওয়াকে বিরক্তিকর হিসেবে ইঙ্গিত দিলেন মাশরাফি। বললেন, মূল কথা হচ্ছে, দলের সঙ্গে যারা যুক্ত, তারা যদি কথা বলেন তাহলে সেটা অনেক বড় বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়।

নিউজ ট্যাগ: তামিম-মাশরাফি

আরও খবর