
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু
সেতু মহাসড়কে পৌলি থেকে সেতু পূর্ব পর্যন্ত ২০ কিলোমিটার এলাকাজুড়ে থেমে থেমে যানজটের
সৃষ্টি হয়েছে।
সোমবার রাত পৌনে
১১টার দিকে সেতুর ওপর ৩৬ নম্বর পিলারের কাছে দুটি ট্রাক ও একটি পিকআপ ভ্যানের সংঘর্ষে
থেকে এ যানজটের সৃষ্টি হয়। দুর্ঘটনায় আহত হয়েছে দুইজন।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বঙ্গবন্ধু সেতুর ঢাকাগামী লেনে সোমবার রাত পৌনে ১১টার দিকে দুটি ট্রাক ও একটি পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়। এতে করে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে উভয় পাড়ে যানজটের সৃষ্টি হয়।

