Logo
শিরোনাম

ভোলার ইলিশা ফেরিঘাট থেকে ৫০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ

প্রকাশিত:মঙ্গলবার ২৮ সেপ্টেম্বর ২০২১ | হালনাগাদ:রবিবার ২৬ নভেম্বর ২০২৩ | ২২০৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বরিশালের মেহেন্দিগঞ্জের মেঘনা নদী ও ভোলার ইলিশা ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে ৫০ লাখ মিটার নতুন কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড।

মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. এসএম তাহসিন রহমান।

এর আগে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের অধীনস্থ ভোলা বেইস ও কালীগঞ্জ স্টেশনে পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ভোলা সদর উপজেলাধীন ইলিশা ফেরিঘাটে এমভি কনকচাঁপা ফেরিতে অভিযান চালিয়ে সেখানে থাকা একটি মাইক্রোবাস থেকে বস্তাবোঝাই ২০ লাখ মিটার এবং বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলাসংলগ্ন মেঘনা নদীতে একটি ইঞ্জিনচালিত স্টিলবডি বোট থেকে ৩০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

উদ্ধারকৃত এসব জালের আনুমানিক বাজারমূল্য ১৭ কোটি ৫০ লাখ টাকা। পরে সেসব জাল মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

 


আরও খবর