Logo
শিরোনাম

ওয়ার্নের সম্মানে এমসিজিতে স্ট্যান্ড

প্রকাশিত:শনিবার ০৫ মার্চ ২০২২ | হালনাগাদ:সোমবার ০৬ নভেম্বর ২০২৩ | ১০৮৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

শেন ওয়ার্ন আর নেই। মাত্র ৫২ বছর বয়সেই চলে গেছেন না ফেরার দেশে। বিনা মেঘে বজ্রপাতের মতো এলো খবরটা। তার মৃত্যুর সংবাদে স্তম্ভিত পুরো ক্রিকেট বিশ্ব। কিন্তু সত্যটা তো মেনে নিতেই হবে। লেগ স্পিনের জাদুকর এখন আর পৃথিবীর কেউ নন। কিন্তু তিনি না থাকলেও তার কীর্তি রয়ে যাবে অমলিন। ওয়ার্নকে শ্রদ্ধা জানিয়ে এবার বদলে যাচ্ছে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের (এমসিজি) একটা স্ট্যান্ডের নাম।

এমসিজির সাউদার্ন স্ট্যান্ডকে নতুন করে নামকরণ করা হবে এসকে ওয়ার্ন স্ট্যান্ড এবং এটি থাকবে স্থায়ী সম্মাননা হিসেবে।

এই স্টেডিয়ামেই হ্যাটট্রিক এবং ৭০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন ওয়ার্ন। ভিক্টোরিয়ান ক্রীড়ামন্ত্রী মার্টিন পাকুলা জানিয়েছেন, স্ট্যান্ডের নাম পরিবর্তনের কাজ যত দ্রুত সম্ভব করে ফেলা হবে।

শুক্রবার (৪ মার্চ) থাইল্যান্ডের কোহ সামুইতে নিজের ভিলায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। ফক্স ক্রিকেট জানিয়েছে, হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ওয়ার্নের ম্যানেজমেন্ট সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, তাকে অচেতন অবস্থায় (কোহ সামুই অবকাশ এলাকার) ভিলায় পাওয়া গেছে। স্বাস্থ্যকর্মীদের সর্বোচ্চ চেষ্টার পরও তাকে বাঁচানো যায়নি। ১৫ বছরের বর্ণাঢ্য ক্রিকেট ক্যারিয়ার একের পর এক সাফল্যে সাজিয়েছিলেন ওয়ার্ন। তিনি ১৪৫ টেস্টে ৭০৮টি উইকেট নিয়েছেন, যা টেস্ট ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকার।

তার চেয়ে বেশি সর্বোচ্চ ৮০০ উকেট শিকার করেছেন শ্রীলঙ্কার কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরন। এছাড়া ওয়ার্ন ১৯৪ ওয়ানডেতে ২৯৩ উইকেট নিয়েছিলেন। তিনি ১৯৯৯ সালের বিশ্বকাপ ফাইনালে ম্যাচসেরাও হয়েছিলেন।

নিউজ ট্যাগ: শেন ওয়ার্ন

আরও খবর