Logo
শিরোনাম

যে ভিটামিনের অভাব হলে প্রায়ই পায়ে ঝিঁঝি ধরে!

প্রকাশিত:রবিবার ২৬ জুন ২০২২ | হালনাগাদ:সোমবার ১৩ নভেম্বর ২০২৩ | ১৬২৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

অনেকক্ষণ বসার পর হঠাৎ করে উঠে দাঁড়ালে পায়ে ঝিঁঝি ধরাটা স্বাভাবিক। তবে এই সমস্যা ঘন ঘন হলে সাবধান হওয়া প্রয়োজন। কারণ শরীরের জন্য প্রয়োজনীয় ভিটামিন বি ১২ এর ঘাটতি হলে এই সমস্যা বেশি হয়। যারা নিয়মিত নিরামিষ খাবার খান, তাদের মধ্যে এই ভিটামিনের ঘাটতি বেশি দেখা যায়।

বিশেষজ্ঞদের মতে, ভিটামিন বি ১২ নানাবিধ অসুখকে ঠেকিয়ে রাখতে পারে। শরীরে ভিটামিন বি১২-এর ঘাটতি তৈরি হলে অ্যানিমিয়া, ডায়ারিয়া, পেপটিক আলসার, কোষ্ঠকাঠিন্যর মতো সমস্যা দেখা দিতে পারে। এই ভিটামিন মানসিক অবসাদ কমায়, চুল, নখ ও ত্বক ভাল রাখে, হাড়ের স্বাস্থ্যের যত্ন নিতে সাহায্য করে।

শরীরে ভিটামিন বি ১২ এর ঘাটতি হলে আরও যেসব লক্ষণ দেখা দেয়-

১. ভিটামিন বি১২ শরীরে স্নায়ুর কার্যকারিতা বাড়ায়। এই ভিটামিনের ঘাটতি হলে পায়ে ঝিঁঝি ধরার মতো সমস্যা হয়। এ ছাড়া দীর্ঘ ক্ষণ এক জায়গায় বসে থাকলে অনেকের পা অসাড় হয়ে যায়, এটিও শরীরে বি১২ ভিটামিনের ঘাটতির লক্ষণ।

২. শরীরে ক্লান্তিভাব, যে কোনও কাজ করার প্রতি অনীহাও এই ভিটামিনের অভাবের কারণেও হতে পারে।

৩. এ ছাড়া নিশ্বাস নিতে অসুবিধা, ত্বক বিবর্ণ হয়ে যাওয়া, হৃৎস্পন্দন বেড়ে যাওয়াও শরীরে ভিটামিন বি১২ এর অভাবের লক্ষণ।

প্রাণিজ খাবারে অপেক্ষাকৃত বেশি পরিমাণে ভিটামিন বি১২ থাকে। ডিম, মাশরুম, বিভিন্ন ধরনের মাংস ও কলিজা, সামুদ্রিক মাছের মতো খাবার ভিটামিন বি১২-এর সমৃদ্ধ উৎস। এ ছাড়াও আরও কয়েকটি খাবারে ভিটামিন বি১২ পাওয়া যায়। যারা নিরামিষ খান তারাও সেগুলি খেতে পারেন। প্রাণিজ প্রোটিনের মধ্যে রেড মিট, মুরগির মাংস, সামুদ্রিক মাছ, দুধ, দই, ছানা ও ডিমে ভাল মাত্রায় এই ভিটামিন পাওয়া যায়। 


আরও খবর

রাশিফল: কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা?

বৃহস্পতিবার ১৭ আগস্ট ২০২৩

রাশিফল: দিনটি আজ কেমন যাবে!

মঙ্গলবার ১৫ আগস্ট ২০২৩