Logo
শিরোনাম

যেভাবে বানাবেন স্বাস্থ্যকর জিরা পানি

প্রকাশিত:বৃহস্পতিবার ১৯ মে ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ১৭ অক্টোবর ২০২৩ | ৯৭৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

 এই গরমে ঠান্ডা এক গ্লাস জিরা পানি প্রাণ জুড়াবে। স্বাস্থ্যকর পানীয়টি পুষ্টিগুণেও অনন্য। জেনে নিন কীভাবে জিরা পানি বানাবেন ও এর উপকারিতা সম্পর্কে।

যেভাবে বানাবেন

১ লিটার ঠান্ডা পানিতে ২ চা চামচ জিরার গুঁড়া মেশান। ২ থেকে ৩ টেবিল চামচ ঘন তেঁতুলের মাড়, স্বাদ মতো আখের গুড়, ১ চা চামচ বিট লবণ ও স্বাদ মতো লবণ মেশান। পরিবেশন করুন গ্লাসে ঢেলে।

কেন খাবেন জিরা পানি?

> জিরাতে আয়রন পাওয়া যায় প্রচুর পরিমাণে। নিয়মিত জিরা পানি খেলে তাই রক্তশূন্যতা দূর হয়।

> প্রচণ্ড গরমে শরীর ঠাণ্ডা রাখতে স্বাস্থ্যকর জিরার পানির জুড়ি নেই।

> হজমের গণ্ডগোল ও অ্যাসিডিটির সমস্যা দূর করে।

> মর্নিং সিকনেস অনেকাংশে কাটিয়ে দেবে এই পানীয়।

> খুব কম ক্যালোরি থাকে এতে। ফলে খাওয়া যায় নিশ্চিন্তে।

> শরীরের দূষিত বিভিন্ন পদার্থ বের করে দিতে সাহায্য করে।

নিউজ ট্যাগ: জিরা পানি

আরও খবর

রাশিফল: কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা?

বৃহস্পতিবার ১৭ আগস্ট ২০২৩

রাশিফল: দিনটি আজ কেমন যাবে!

মঙ্গলবার ১৫ আগস্ট ২০২৩